ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনা পারিশ্রমিকে দেশের গান গাইলেন সালমা

আকাশ বিনোদন ডেস্ক:

বর্তমান প্রজন্মের মধ্যে দেশাত্মবোধক গানের বিরাট ঘাটতি রয়েছে; এই ভাবনা ভাবাচ্ছে ক্লোজ আপ তারকা সালমাকে। সেজন্য তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিনা পারিশ্রমিকে দেশের গান গাইলেন। গানটিতে সালমার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী ইবরার টিপু ও এফ এ সুমন। তাদের ‘আমার দেশ’ শিরোনামের গানটি গেল ১৫ ডিসেম্বর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে সালমা বলেন, প্রথমবার দেশের গাইলাম। দেশপ্রেমের চেতনায় একটি খাঁটি দেশের গান এটি। আমার কাছে মনে হয়েছে, এটি মানুষের দেশপ্রেম জাগ্রত করার মতো একটি গান। আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোনো গানে কণ্ঠ দিলাম। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই গানটি গেয়েছি। তাই গানটি গাওয়ার জন্য কোনো পারিশ্রমিকও নেইনি। আশা করছি, সবার ভালো লাগবে।

‘সামনে চলার এখনই সময়/ রাখব না আর সংশয়/ স্বাধীনতা দিয়েছে মোদের / বাংলার বুকে অভয়/ আমার মা আমার দেশ/ ভালোবাসি বাংলাদেশ।’ এমন কথার গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী প্রত্যয় খান। ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম।

গেল বছরের শেষে আগে সালমা জীবনে কালবৈশাখী বয়ে যায়। তার সুখের সংসার ভেঙে যায়। তবে এই ক্ষত ভুলে গানে মনোযোগী হয়েছেন সালমা। ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর অ্যালবাম, প্লেব্যাক সবখানেই সালমা তুমুল জনপ্রিয়তা পান। তবে সালমার পরিচিতি পাওয়ার আরো একটি দিক হচ্ছে ঐতিহ্যগত লোকগীতি দিয়ে। কুষ্ঠিয়া শহরে জন্ম ও বেড়ে ওঠা সালমার সংগীতের মূল প্রেরণা হচ্ছেন লালন শাহ্‌। সালমা ব্যস্ত স্টেজ শো নিয়ে। দেশ ও দেশের বাইরে মঞ্চ মাতাচ্ছেন এই লালনকন্যা। পাশাপাশি বিভিন্ন সিনেমার গানেও কণ্ঠ দিচ্ছেন বলেন জানান সালমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিনা পারিশ্রমিকে দেশের গান গাইলেন সালমা

আপডেট সময় ০৪:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭