ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

সহনশীলতার পরিচয় দিয়ে ২ বছর আন্দোলন করিনি: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সহনশীলতার পরিচয় দিয়ে গত দুই বছর কোনো আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ বৃহস্পতিবার রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, দিন যতই নির্বাচনের দিকে এগিয়ে আসছে, ততই আন্দোলনের কোনো বিকল্প থাকছে না।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আরো বলেন, ‘কোনো স্বৈরাচারী সরকারের কাছ থেকে সাধারণত কোনো দাবি সমঝোতার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ২০ দলীয় জোট—আমরা সহনশীলতার পরিচয় দিয়ে গত দুই বছর কোনো আন্দোলনের কর্মসূচি দেয় নাই।’

অনুষ্ঠানে বিএনপি নেতারা আশঙ্কা করে বলেন, জোর করে নির্বাচন করতে খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের বন্দি করা হতে পারে। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের নামে দেশ স্বাধীন হলেও দেশে এখন গণতন্ত্র নেই, ৭১-এর মতোই অবস্থা বিরাজ করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই দিনে আমরা শপথ নেই যে, আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার জবাব দিয়েছে। আজকে আবার সেভাবে ঐক্য সৃষ্টি করে সেই একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে, যারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, যারা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে তাদেরকে আমরা পরাজিত করবই—এই হোক আজকের দিনের আমাদের শপথ।’

সামনের দিনের চরম অনিশ্চয়তা দূর করতে এখনই সংলাপের তাগাদা দিলেন বিএনপি নেতারা। তাঁরা বলেন, অন্যথায় কঠোর আন্দোলন করে একতরফা নির্বাচন ঠেকানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

সহনশীলতার পরিচয় দিয়ে ২ বছর আন্দোলন করিনি: মওদুদ

আপডেট সময় ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭