ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট: জাকির

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াতের সহিংসতাকে আর কোনো ছাড়া নয়। এবার পাল্টা আঘাতের সময়।’ বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টুর প্রচারণায় অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

জাকির হোসাইন বলেন, ‘বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। অথচ গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক নির্বাচন নিয়েই তাদের যত ষড়যন্ত্র। সত্যিই যদি তারা গণতন্ত্রে বিশ্বাসী হত নির্বাচন নিয়ে এমন অগ্নিখেলায় লিপ্ত হত না।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সহিংস হয়ে ওঠে। সাংবিধানিক নির্বাচন বন্ধ করতে দেশব্যাপী তাণ্ডব চালায়। মানুষ পুড়িয়ে মারে। সাধারণ মানুষের সম্পদ বিনষ্ট করে। ক্ষমতার আসন পেতে তারা দেশ নিয়েও ষড়যন্ত্র করতে পিছপা হয় না।’

তিনি বলেন, আর কাউকে নির্বাচন নিয়ে সহিংসতা করতে দেওয়া হবে না। ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মত অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট: জাকির

আপডেট সময় ১২:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭