ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশেও প্রশংসিত তৌকীরের ‘হালদা’

আকাশ বিনোদন ডেস্ক:

দেশের পর বিদেশেও প্রশংসিত হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। গত ১ ডিসেম্বর দেশের ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সম্প্রতি কানাডা, আমেরিকা ও আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। বিদেশেও ছবিটি প্রশংসিত হয়েছে। দর্শকপ্রিয়তা পাওয়ায় কানাডার প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি চলছে।

‘হালদা’র বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো। এর প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন বৃহস্পতিবার জানান, কানাডায় সগৌরবে দ্বিতীয় সপ্তাহে চলছে ‘হালদা’। এই সপ্তাহ পর ১৯ জানুয়ারি মুক্তি পাবে আরও ৪টি হলে। ওমানে মুক্তি পেয়েছে আজ ৪টি হলে। ওমানে মুক্তি ও কানাডায় দ্বিতীয় সপ্তাহে পদার্পণ উপলক্ষে ১৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ফেসবুক লাইভে থাকবেন গমগম ও হালদার গানের স্রষ্টা পিন্টু ঘোষ।

‘হালদা’ ছবিতে নাদের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।

নুসরাত ইমরোজ তিশা হাসু, মোশাররফ করিম বদিউজ্জামান এবং ফজলুর রহমান বাবু মনু মিয়া অর্থাৎ হাসুর বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর নাদেরের প্রথম স্ত্রী জুঁই চরিত্রে আছেন রুনা খান। এ ছাড়াও বিশেষ চরিত্রে রূপদান করেছেন দিলারা জামান, শাহেদ আলী ও মোমেনা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদেশেও প্রশংসিত তৌকীরের ‘হালদা’

আপডেট সময় ০৭:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭