ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে রিট

অাকাশ জাতীয় ডেস্ক:

ঋণ খেলাপির অভিযোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দেয়ায় এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে সোনালী ব্যাংক। গত মঙ্গলবার রিট আবেদনটি করা হয়।

আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কর্তৃপক্ষ। আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করবেন আইনজীবী শামীম খালেদ। বাবলার পক্ষে থাকবেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাত মেয়র প্রার্থীর মধ্যে কাওসার জামান বাবলার মনোনয়নও বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ২৭ নভেম্বর খেলাপি ঋণের কারণ দেখিয়ে কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন সোনালী ব্যাংকের ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন। পরে নির্বাচন কমিশন সেই আবেদন খারিজ করে দেয়।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের আবদুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে রিট

আপডেট সময় ১২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭