ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশে বেনামে বাকশাল চলছে: দুদু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে এখন বেনামে বাকশালী শাসনব্যবস্থা’ চলছে। এই বাকশাল ৭৫ সালের বাকশাল নয়, এটা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে। যেখানে নির্বাচনী ব্যবস্থা বলে কোনো কিছুই নেই।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল ছিল বিচার বিভাগ, সেটিও এখন সরকারের দখলে পরিণত হয়েছে। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশে এখন একটি সম্পূর্ণরূপে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইনের শাসন বলতে এখন দেশে কিছুই নেই।’

সব ক্ষেত্রে বিরোধী মতের ওপর নিপীড়ন নির্যাতন চলছে দাবি করে দুদু বলেন, ‘দেশের শিক্ষাঙ্গনেও বিরোধী মতের কোনো সংগঠন অবস্থান করতে পারে না। পেশাজীবীরা যখনই সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরোধিতা করে, তখনই তাদের ওপর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, তাকে হেনস্থা করার জন্য এমন কোনো কাজ নাই যা করা হয় না।’

আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

দেশে বেনামে বাকশাল চলছে: দুদু

আপডেট সময় ১২:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭