ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

সুযোগ পেলে খালেদা দেশকে রাক্ষসের রাষ্ট্রে পরিণত করবে: বাহাউদ্দিন নাছিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, খালেদা জিয়া আবার সুযোগ পেলে দেশকে রাক্ষসের রাষ্ট্রে পরিণত করবে। বন্ধ করে দেবে উন্নয়নের চাকা। এ কারণে শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। বুধবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা-পাতাবালি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে, শান্তিতে থাকে। কিন্তু জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে নাশকতার মাধ্যমে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন তারা ক্ষমতায় আসতে না পারে, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে। যে কোন ষড়যন্ত্র প্রতিহত ও মোকাবেলা করতে হবে।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এসময় দক্ষিণ ঠেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে কালকিনি পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ডের সভাপতি অলিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। পরে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম কালকিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

সুযোগ পেলে খালেদা দেশকে রাক্ষসের রাষ্ট্রে পরিণত করবে: বাহাউদ্দিন নাছিম

আপডেট সময় ১২:৩৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭