ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্লু হোয়েল গেমে আটকে পড়েছে কংগ্রেস: মোদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কংগ্রেসকে আক্রমণ করতে এ বার ‘ব্লু-হোয়েল’ গেমকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলছেন, কংগ্রেস ব্লু হোয়েল গেমে আটকে পড়ছে, ১৮ ডিসেম্বরই তাদের পর্ব শেষ। সোমবার গুজরাটের পাটানে নির্বাচনী জনসভা করছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই কংগ্রেস এবং দলের নবনিযুক্ত সভাপতি রাহুল গান্ধিকে আক্রমণ করতে ব্লু হোয়েল প্রসঙ্গ তুলে আনেন মোদি।

প্রধানমন্ত্রীর কথায়, ‘মোবাইল গেম ব্লু হোয়েলে ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যান খেলোয়াড়। ঠিক তেমন ভাবেই পতনের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে কংগ্রেস।’ গুজরাট নির্বাচনের শেষ ধাপ ১৮ ডিসেম্বর। অর্থাৎ, ফল প্রকাশের দিন। মো্দির দাবি, সে দিনই গুজরাট থেকে পুরোপুরি মুছে যাবে কংগ্রেস।

গত ৯ ডিসেম্বর গুজরাটে প্রথম পর্বের নির্বাচনের পর ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছিল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছিল রাহুলের দল। অভিযোগ উঠেছিল, ব্লু-টুথের মাধ্যমে ইভিএম-এ কারচুপি চালানোর। পাটানের নির্বাচনী জনসভা থেকে সে বিষয়টি নিয়েও কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী।

তার কথায়, ‘ইভিএম ইন্টারনেটের মাধ্যমে চলে না। ব্লু-টুথের মাধ্যমে কারচুপি করা যে সম্ভব নয়, সেটা কংগ্রেস নেতারা বুঝতে পারছেন না।’

কংগ্রেস এবং রাহুলকে আক্রমণ করে মোদির দাবি, ‘উনি মুখে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, দারিদ্র কী দেখেননি। যখনই ইঙ্গিত পাওয়া যায় বিজেপি জিতছে, তখনই কংগ্রেসিরা রাহুলকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই তারা চিৎকার শুরু করে, ইভিএম… ইভিএম… ইভিএম।’

এরপরই মোদির কটাক্ষ, ‘এখন তারা চিৎকার করছেন ব্লু-টুথ, ব্লু-টুথ করে। কিন্তু, আসলে তারা ব্লু-হোয়েল গেমে আটকে পড়েছেন। যা শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্লু হোয়েল গেমে আটকে পড়েছে কংগ্রেস: মোদি

আপডেট সময় ১০:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭