ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুদকের হাতে সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী মো. আছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনজুর আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।

দুদক সূত্র জানায়, আছির উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুপুরের পর এই প্রকৌশলীকে আদালতে তোলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

দুদকের হাতে সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭