ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি না: জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলছেন, জরিপ বলছে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। দুপুরে ধানমণ্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে দলীয় নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় নেতা-কর্মীদের যেকোন ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এবং প্রচার প্রচারণার কর্ম পরিকল্পনা বিষয়ে আওয়ামী লীগ এবং দলের সহযোগি সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জয় বলেন, দেশে এই মুহূর্তে নির্বাচন হলে ২০০৮ এর নির্বাচনের চেয়েও বেশি ভোটে জয়ী হবে আওয়ামী লীগ। এমন তথ্য এক জরিপে উঠে এসেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতি যে বিশ্বাস ও সাপোর্ট মানুষের চলে এসেছে, আওয়ামী লিগকে ভোটে হারানোর মতো দল এখন আর বাংলাদেশে নেই। এবার ভোট ধারেকাছেও হবে না। ল্যান্ডস্লাইড হবে। সেটা আমাদের জরিপে স্পষ্ট উঠে এসেছে।’ এ সময় তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। কোন দল নির্বাচনে না এলে সেখানে আওয়ামী লীগের কিছু করার নেই।

‘ইলেকশনের মূল বিষয় হচ্ছে, এটা নিরপেক্ষ কিনা। আমরা তো কাউকে বাধ্য করতে পারিনা নির্বাচনে অংশ নিতে। কোনো দল যদি নির্বাচনে না আসতে চায়, সেখানে আমাদের কিছু করার নাই।’ সজীব ওয়াজেদ জয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আগামী নির্বাচনে দলের হয়ে কাজ করলেও প্রার্থী হওয়ার কোন ইচ্ছে তার নেই। ‘আমি প্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে দলকে ক্ষমতায় রাখা,’ বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি না: জয়

আপডেট সময় ১২:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭