ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশজুড়ে বিএনপির বিক্ষোভের ডাক

অাকাশ জাতীয় ডেস্ক:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন ১৪ দল উদ্বেগ জানানোর একই দিন এ নিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। বিরোধী দলটির বিক্ষোভে নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি এবং শহরে গৃহকর বাড়ানোর বিষয়টিও যুক্ত হয়েছে। বুধবার এই কর্মসূচি পালনে দলের সব ইউনিটকে নির্দেশ দিয়েছে বিএনপি।

রবিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ এপ্রিল থেকে চালের দাম অস্বাভাবিক হারে বাড়ে। গত তিন মাস ধরে বাড়তে বাড়তে পেঁয়াজের দাম মুরগির দামকে ছুঁয়েছে। বছরের মাঝামাঝি বন্যার পর বেড়ে যায় সবজির দামও।

সিটি করপোরেশন এবং দেশের পৌরসভার আওতাভুক্ত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। এই করবৃদ্ধি নিয়েও উদ্বেগ আছে শহরবাসীর মধ্যে।

রবিবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং পৌরকর বৃদ্ধির বিষয়টি বাতিলের আহ্বান জানান হয়েছে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে। একইভাবে বেশ কিছু নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও উল্লেখ করে নেতারা এর পেছনে কোনো কারসাজি আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।

আর এর কয়েক ঘণ্টা পরেই বিএনপি নেতা রিজভী তার দলের বিক্ষোভের সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, রবিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রিজভীর বিক্ষোভের ডাকে গ্যাস-বিদ্যুৎ এবং চালের সঙ্গে ডালের মূল্যবৃদ্ধির কথাও রয়েছে।

গত ৩০ নভেম্বর বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩৫ পয়সা করে বাড়ায় সরকার। এর প্রতিবাদে সিপিবি-বাসদসহ বাম সংগঠনগুলো আধাবেলা হরতালও করেছে ডিসেম্বরের শুরুতে। এই কর্মসূচিতে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছিল। তবে বিএনপি নিজে থেকে কোনো কর্মসূচি ঘোষণা করেনি।

আর গ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে গত ১ মার্চ। মধ্যে গত ১ জুন থেকে আরেক দফা গ্যাসের দাম বাড়ানো হলেও আদালতের নির্দেশে তা বাতিল করা হয়েছে। আবার রিজভী ডালের দাম বৃদ্ধির কথাও তুললেও এই পণ্যটির দাম পড়তির দিকে।

রিজভী বলেন, ‘বিভিন্ন জেলার স্থানীয় সময় অনুযায়ী প্রতিবাদ সভা অথবা প্রতিবাদ মিছিল করবে। রাজধানী ঢাকায় থানা থানা এই প্রতিবাদ সভা অথবা মিছিল হবে।’ নির্বাচন সামনে রেখে রংপুর সিটি করপোরেশন এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন ও সাবেক সাংসদ আবুল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশজুড়ে বিএনপির বিক্ষোভের ডাক

আপডেট সময় ১১:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭