ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

আ.লীগকে দেখে ঢাকা উত্তরের প্রার্থী দেবেন খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী দেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। খালেদা জিয়া নিজেই প্রার্থী চূড়ান্ত করবেন বলে জানা গেছে। এছাড়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে খালেদা জিয়ার প্রচারণায় অংশ নেয়ার গুঞ্জন থাকলেও তিনি যাচ্ছেন না। প্রচারণায় অংশ নিতে দলটির কেন্দ্রীয় নেতারা রংপুর যাচ্ছেন।

রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে চেয়ারপারসনের মামলা সংক্রান্ত আইনি পদক্ষেপ নেয়া, দলের সাংগঠনিক অবস্থা এবং সম্প্রতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে পর্যবেক্ষণ করা হয়।

বৈঠকে রংপুর সিটি নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা রাখতে নির্দেশ দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে রংপুর সিটি নির্বাচনে প্রচারণায় বিএনপির একটি প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও হয়েছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বৈঠকে রংপুর সিটি করপোরেশন ও ডিএনসিসি নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রংপুরে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে দলের সিনিয়র নেতাদের রংপুর গিয়ে প্রচারণায় অংশ নেয়ার কথা বলা হয়েছে।

মাহবুবুর রহমান আরও বলেন, ‘ডিএনসিসি উপ-নির্বাচন নিয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনও প্রার্থী নিয়ে আলোচনা হয়নি। যেহেতু নির্বাচনের এখনো পর্যন্ত অনেক সময় বাকি তাই প্রার্থী নির্ধারণেরও সময় আছে। তাড়াহুড়ার কিছু নেই। আর আওয়ামী লীগ কাকে প্রার্থী করে সেটাও আমরা দেখতে চাই।’

স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ‘ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে গত নির্বাচনের প্রার্থী তাবিথ আউয়াল তো আছেন। স্থায়ী কমিটির বৈঠকে সদস্যরা চূড়ান্ত প্রার্থী নির্বাচনের জন্য দলের চেয়ারপারসনকে দায়িত্ব দিয়েছেন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল ( অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

আ.লীগকে দেখে ঢাকা উত্তরের প্রার্থী দেবেন খালেদা

আপডেট সময় ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭