ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যয়ের চেয়ে অনেক কম দামে বিদ্যুৎ দিচ্ছি : প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং শতভাগ বিদ্যুতায়িত ১০টি উপজেলার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী রোববার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি সোলারসহ চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং শতভাগ বিদ্যুতায়িত ১০টি উপজেলার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয় হয়, তার চেয়ে অনেক কম দামে আমরা বিদ্যুৎ দিচ্ছি। তাই সবাইকে এই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের যেন কোনো অপচয় না হয়।’ চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে—শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, শাল্লা ৪০০ কিলোওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট এবং সরিষাবাড়ী ৩ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট।

শতভাগ বিদ্যুতায়িত ১০টি উপজেলা হচ্ছে—ফরিদপুর সদর, রাজৈর, নওগাঁ সদর, কামারখন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, শালিখা, মেহেরপুর সদর, মদন ও বেলাব। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নসরুল হামিদ বিপু গণভবন থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম মুতাইরি, বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াৎ, সৌদি এক্সপোর্ট প্রোগ্রামের ডিরেক্টর জেনারেল আহমেদ আল ঘানি এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের উপদেষ্টা আবদুল্লাহ আল সেদকি উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রী পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রতিনিধিসহ নানা স্তরের স্থানীয় জনগণ, আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যয়ের চেয়ে অনেক কম দামে বিদ্যুৎ দিচ্ছি : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭