ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পড়াশোনায় খারাপ করায় বকাঝকা, মা ও বোনকে নির্মমভাবে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পড়াশোনায় খারাপ ফলাফল করায় বকাঝকা করার কারণে কাঁচি ও পিজা কাটার ছুরি দিয়ে মা ও বোনকে হত্যা করেছে ভারতের এক কিশোর। দিল্লির কাছে নয়ডার এই ঘটনায় ওই কিশোর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

গত মঙ্গলবার এই চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার হওয়া কিশোরের মায়ের বয়স ৪২ ও বোনের বয়স ১১। পুলিশ জানিয়েছে, ওই কিশোর তা মা ও বোনকে প্রথমে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে, এরপরে পিজা কাটার ছুরি ও কাঁচি দিয়ে তাদের হত্যা করে। মায়ের মাথায় ৭টি ছুরিকাঘাত ও বোনের ৫টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের পরেই ওই কিশোর বাড়ি থেকে পালিয়ে যান। শুক্রবার রাতে মুঘলসরাইয়ের বারাণসী থেকে বাবার সঙ্গে ফোনে কথা বলার পরে সেখান থেকে ট্র্যাক করে আটক করা হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মা ও বোনসহ ঘরে প্রবেশ করে ওই কিশোর। এরপর রাত সাড়ে ১১টার দিকে শান্ত ও মোবাইল হাতে তাকে বের হয়ে আসতে দেখা যায়। তার রক্তমাখা পোশাক ঘরের বাথরুম থেকে উদ্ধার করা হয়। কিশোরের বাবা একজন ব্যবসায়ী, ঘটনার সময় তিনি সুরাটে ছিলেন। তার দাদা দাদী পরিবারের সঙ্গে থাকলেও ঘটনার সময়ে তারা শহরের বাইরে ছিলেন। কিশোরের বাবা জানিয়েছেন, ঘর থেকে দুই লাখ রূপিও খোয়া গেছে।

পুলিশ জানিয়েছে, কিশোরটি পড়াশোনায় দুর্বল এবং এজন্য নিয়মিত বকাঝকা শুনতো। ঘটনার দিনও পড়ালেখার জন্য তার মা বকা দিয়েছিলেন। এর আগে পুলিশ জানিয়ে ছিল সহিংস ভিডিও গেমের প্রভাবে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কিশোরটি গ্যাংস্টার ইন হাই স্কুল নামের একটি গেমে আসক্ত ছিল যেটিতে হত্যা করেও বেকসুর পার পেয়ে যাওয়ার বিষয়টি মুখ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পড়াশোনায় খারাপ করায় বকাঝকা, মা ও বোনকে নির্মমভাবে হত্যা

আপডেট সময় ০১:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭