ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভাতিজাকে দল থেকে বহিষ্কার করলেন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্দেশ অমান্য করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় ভাতিজা আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আসিফকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পার্টির কোনো সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জাপা সূত্রে জানা গেছে।

জাপা মহাস‌চিব রুহুল আমীন হাওলাদার দৈনিক আকাশকে ব‌লেন, ‘চেয়ারম্যান সাহেবের আ‌দেশ অমান্য ক‌রায় তা‌কে দল থে‌কে বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচন কর‌লে এটা তার ব্য‌ক্তিগত বিষয়। কিন্তু যে‌হেতু তিনি এক‌টি দ‌লের শৃঙ্খলা ভঙ্গ করে‌ছে, তাই তা‌কে ব‌হিষ্কার করা হ‌য়।’

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছেন, তাদের কোনো বিদ্রোহী নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভাতিজাকে দল থেকে বহিষ্কার করলেন এরশাদ

আপডেট সময় ০২:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭