ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব থাকবে না: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান বলেছেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে, সেই ভুল তারা করবে কিনা সেটা বিএনপির ব্যাপার। তবে, বারবার ভুল করলে রাজনীতিতে বিএনপি’র অস্তিত্ব বিলীন হয়ে যাবে। শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতাদের কথায় এখন মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। বিএনপি কখনও বলছে নির্বাচনে আসবে, কখনও বলছে আসবেনা। বিএনপির যদি রাজনীতি করতে হয়, গণতন্ত্র বিশ্বাস করে তাইলে তাদের নির্বাচনে আসতেই হবে। এর বাইরে আর কোন বিকল্প পথ তাদের সামনে নেই। কোন দল নির্বাচনে আসবে কি আসবেনা সেটা নির্ভর করে ঐ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর। সরকারতো কাউকে জোর করে এনে নির্বাচনে অংশ গ্রহন করাতে পারে না। এই দায়িত্ব সরকারের নয় বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব, মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. ওবায়দুর রহমান কালু খান, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র অস্তিত্ব থাকবে না: নৌমন্ত্রী

আপডেট সময় ০৪:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭