ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হাসিনা নিজেকে উঁচু অন্যদের নীচু ভাবেন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সমালোচনা করে বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য রেখেছেন তা প্রতিহিংসাপরায়ন ও বিকারগ্রস্ত। সেখানে ছিল ব্যক্তিগত গালিগালাজ। তিনি নিজেকে খুব উঁচু ভাবেন আর অন্যদের খুব নীচু ভাবেন।’

শুক্রবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ওনার (শেখ হাসিনা) হাতে ক্ষমতা আছে, তা দিয়ে তিনি মিছিলের উপর, জনগণের অধিকারের পক্ষে কথা বলার উপর নিষ্ঠুর দমন প্রক্রিয়া চালাতে পারেন। কিন্ত এটা সব সময় যে সফল হবে তার কোনো কারণ নেই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার নিজেদের অধীনে নির্বাচন করতে চাইলে তারা নিজের কবর নিজেই রচনা করবে। কারণ ওই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কোনো মানেই থাকবে না।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে যত নির্বাচন হয়েছে তা রক্তাক্ত নির্বাচন, ভোট কেড়ে নেয়ার নির্বাচন, ভোটকেন্দ্র দখলের নির্বাচন। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।’

আগামী ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলে সাংবাদিকদের জানান রিজভী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাসিনা নিজেকে উঁচু অন্যদের নীচু ভাবেন: রিজভী

আপডেট সময় ০৩:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭