ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে আসবে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘নিষ্পাপ শিশুকে পেট্রলবোমা মেরে হত্যা, পুলিশ সদস্যদের হত্যা, পোলিং অফিস পুড়িয়ে দেয়া, ৯৩ দিন হরতালের মতো কর্মসূচির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী একাদশ নির্বাচনের প্রস্তুতি নেবে।’

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন পত্রিকা ‘অর্থসূচক’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তখন কি পরিস্থিতি তৈরি করেছিল আমরা তা দেখেছি। তারা ২৪ পুলিশ সদস্যকে হত্যা করেছে, নিষ্পাপ শিশুকে পেট্রলবোমা মেরে হত্যা করেছে। ৫০০ পোলিং অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। আবার ২০১৫ সালে ৯৩ দিন হরতাল দিয়েছে। তাদের কোন কর্মসূচিতেই লাভ হয়নি। আমি মনে করি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে।’

গত মঙ্গলবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের হামলার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘তার এখনো যদি এ ধরণের আচরণ করতে থাকে তাহলে ভবিষ্যতে কি করবে। বিচার হচ্ছে। বিচারের ওপর তো কারো হাত দেয়া উচিত না। উনি (খালেদা জিয়া) কোর্ট থেকে যাচ্ছেন, পেছনে উনার ছেলেরা কী করণে গাড়ি ভাঙা শুরু করলো। এটা তো ভালো লক্ষণ না। আগামীতে যদি এগুলো হয় তাহলে ফল ভালো হবে না। সরকার তো পদক্ষেপ নিবে, সরকার আইন-শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক ভিত্তিতে আমরা নির্বাচন করেছি। আমাদের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে গণভবনে দাওয়াতও দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ও দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। এমনকি ওনার ছেলেকে দেখতে গেলেও প্রধানমন্ত্রীকে ঢুকতে দেয়া হয়নি।’

পুঁজিবাজার বিষয়ে সচেতনতা বাড়াতে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো মেলা শুরু হয়েছে। মেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ার লেনদেনকারী ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

এক্সপোতে প্রবেশে কোনো টিকিট প্রয়োজন হবে না, তবে প্রত্যেককে কুপন দেওয়া হবে। যাতে র‌্যাফল ড্রর মাধ্যমে রানার অটোমোবাইলসের সৌজন্যে একটি ১২৫ সিসি মোটরসাইকেল, হিল টাওয়ার হোটেলে সঙ্গীসহ দুই রাত থাকার কুপন দেয়া হবে। এছাড়া প্রতিদিন একটি করে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও একটি করে স্মার্টফোন দেয়া হবে। এক্সপোর তিন দিনে পুঁজিবাজার ও অর্থনীতি বিষয়ে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। শনিবার পর্যন্ত চলা মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে আসবে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭