ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদার সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। গুলশানের কার্যালয়ে রাতে এই সাক্ষাৎ হয়। কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের (আইডিসিপিসি) সহকারী মন্ত্রী ওয়াং ইয়াহুন ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রাত পৌনে সাতটায় থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গা সমস্যা নিয়ে বলেছেন, চীন এখানে একটি মধ্যস্থতার ভূমিকার পালন করতে পারে। যাতে মিয়ানমারের নাগরিকরা দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারে তার জন্য তিনি অনুরোধ করেছেন।

‘তারা বলেছেন, এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, কথা বলেছেন। তারা চেষ্টা করছেন, কাজ করছেন যে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে মিয়ানমারে যাতে রোহিঙ্গারা ফিরে যেতে পারেন।’

ফখরুল বলেন, খালেদা আশা প্রকাশ করেছেন চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরো গভীর হবে এবং শুধু আঞ্চলিক ক্ষেত্রেই নয় গ্লোবাল ক্ষেত্রেও চীন তার ভূমিকা রাখতে সক্ষম হবে।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির সদ্য সমাপ্ত ১৯তম কংগ্রেস ও ‘ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টি ডায়ালগ’ এর বিষয়বস্তু ও সিদ্ধান্তগুলো চেয়ারপারসনকে ব্রিফ করেছেন প্রতিনিধি।

সাক্ষাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদার সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট সময় ১১:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭