ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির বিরুদ্ধে সরকার আর কত কঠোর হবেন: ফারুক

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির বিরুদ্ধে সরকারের পক্ষে আর কতটা কঠোর হওয়া সম্ভব, সে প্রশ্ন রেখেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। বিএনপি সহিংসতা করলে কঠোর হাতে মোকাবেলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারির জবাবে এ কথা বলেন ফারুক।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের’ এক মানববন্ধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। গত মঙ্গলবার সচিবালয় এলাকায় ছাত্রদলের গাড়ি ভাঙচুরের পরদিন কঠোর হাতে সহিংসতা মোকাবেলার কথা বলেন ওবায়দুল কাদের।

এর জবাবে ফারুক দাবি করেন, সেদিন বিনা উস্কানিকে ছাত্রদলের ওপর হামলা করেছে পুলিশ। তিনি বলেন, ‘বিগত কয়েকটি বছর হল আপনারা বিএনপিকে কোন সভা সমাবেশ করতে দেন না, রাজপথে মিছিল করার অনুমতি দেন না, ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চান। কঠোরভাবে দমনের নামে গুম, খুন করছেন। কোন কারণ ছাড়াই বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন আপনারা হামলা চালিয়েছেন, লাঠি চার্জ করলেন। এর চেয়ে কঠোর আপনারা কী করবেন?’।

‘আন্দোলন ছাড়াই আপনারা বিএনপির নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছেন। আরেকবার যদি আমরা রাস্তায় নামি আপনারা কি দমন করবেন? গুলি করে আমাদেরকে মারবেন?আমাদের গ্রেপ্তার করবেন? সেই সাহস আপনাদের নাই’-ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন ফারুক।

সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাইলেও সেটি হতে না দেয়ার ঘোষণাও আসে মানববন্ধন থেকে। ফারুক বলেন, ‘বিএনপির ওপর যতই নির্যাতন হোক, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেয়া হবে না।’ বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন কার অধীনে হবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো কি অংশগ্রহণ করতে পারবে?’।

‘মানুষ এখন জেগে উঠেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে বাহিরে রেখে যারা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চিন্তা করে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাদের আশা কোনদিনও সফল হবে না।…সংবিধান, সংবিধান, সংবিধান বলে যদি আবার ৫ জানুয়ারির মতো ২০১৯ সালে আরও একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করা হয়, দেশের ১৬ কোটি মানুষ সেটা গ্রহণ করবে না। এমনকি বিশ্বের কোন সরকারও গ্রহণ করবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপির বিরুদ্ধে সরকার আর কত কঠোর হবেন: ফারুক

আপডেট সময় ১১:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭