ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জিয়া সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠিয়েছেন: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড সমাজতন্ত্রের গতিকে পাল্টে দিয়েছে। জিয়াউর রহমানের সামরিক শাসন মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্রকে নির্বাসিত করেছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে প্রথমেই গলাটিপে হত্যা করেছে।

সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বুধবার বিকালে পাবনার টাউন হল মুক্তমঞ্চে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, গত ৩ বছরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,বিচারপতি ও সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারী সবার বেতন বাড়লেও তিন বছরের মধ্যে আমার দেশের শ্রমিকের মজুরি কমিশন ঘোষণা করা হলো না।

ওয়ার্কার্স পাটি’ পাবনা জেলা শাখার সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- ঠাকুরগাঁও ৩ আসনের এমপি ইয়াছিন আলী, ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা দিপংকর সাহা দিপু, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডা. সরোয়ার জাহান ফয়েজ, জাসদ (ইনু) জেলা শাখার সভাপতি শেখ আনিছুজ্জামান, গণতন্ত্রীপার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ বুরো, ন্যাপ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মনি ও জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সভাপতি শহীদুল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিয়া সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠিয়েছেন: মেনন

আপডেট সময় ১১:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭