ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি বিএনপিকে চপেটাঘাত: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির মাধ্যমে ইতিহাস বিকৃতিকারী বিএনপিকে চপেটাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে জাতির পিতার ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে; অথচ বিএনপি এ ভাষণকে এক সময় নিষিদ্ধ করেছিল। এবার এ ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বিএনপির গালে চপেটাঘাত দিল জাতিসংঘ।’

বুধবার দিনাজপুরের বোচাগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, ‘৭ মার্চের ভাষণটি যেমন বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র তেমনি এ ভাষণটি বিশ্বের অধিকার হারা নিপীড়িত মানুষের অধিকার আদায়ের দলিল। আর সে ভাষণকে বিএনপি নিষিদ্ধ করেছিল। আজকে আমাদের সে লজ্জা দূর হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা।’

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে খালিদ বলেন, ‘যারা বিকৃত ইতিহাস পড়েছে তাদের কোনো দোষ নেই। অপরাধী সেসব খলনায়ক, যারা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে লজ্জিত করেছেন।’ তরুণদের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান তিনি।

খালিদ বলেন, ‘৭ মার্চের ভাষণের মর্মার্থ হচ্ছে, স্বাধীনতা আর স্বাধীনতা। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশকে আরেকবার বিশ্ব দরবারে সম্মানিত করলেন।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আবারো দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে কলঙ্কিত করবে। ক্ষমতার বাইরে থেকেই খালেদা জিয়া মুক্তিযুদ্ধে নিহত শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করেছেন।’ মুক্তিযুদ্ধের স্পিরিট ও সমৃদ্ধির ধারায় শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালিদ।

উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি বিএনপিকে চপেটাঘাত: খালিদ

আপডেট সময় ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭