ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ঢাকা উত্তরে এবারও চমক দিতে চায় আ.লীগ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনে ২০১৫ সালের মতোই চমক দেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান এবারও দলের বাইরে থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনার কাউকে মনোনয়নের কথা ভাবছে তার দল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দল কয়েকজনের কথা ভাবছে জানালেও এই কয়েকজন কারা, সে বিষয়ে কিছুই বলেননি তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কয়েক জনকে নিয়ে ভাবছি। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাহিরেও আমরা প্রার্থী খুঁজছি।’ কাদের বলেন, ‘দলের বাহিরে থেকে প্রার্থী দিলেও তিনি হবেন আনিসুল হকের মতো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তবে এখনও আনিসুল হকের মতো ব্যক্তিত্বসম্পন্ন প্রার্থী আমরা পাইনি।’

২০১৫ সালের এপ্রিলের নির্বাচনে ব্যবসায়ী নেতা আনিসুল হককে আওয়ামী লীগের প্রার্থী করাটা ছিল চমক। আনিসুল আওয়ামী ঘরনার হিসেবে পরিচিত হলেও তিনি সরাসরি দলের রাজনীতিতে জড়িত ছিলেন না। আর তার নির্বাচনে অংশ নেয়ার মতো পরিস্থিতিও কখনও তৈরি হয়নি।

তবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর নানা কাজে তিনি ব্যাপক আলোচিত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন মেয়র আনিসুল। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে একটি হাসপাতালে মারা যান তিনি। তিন দিন পর রবিবার তার পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১ ডিসেম্বর থেকে পদটি শূন্য ঘোষণা হওয়ায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এরই মধ্যে দুই প্রধান দল থেকে এবার কাকে মনোনয়ন দেয়া হবে, এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আবার আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার মতো মেয়রের দাবিও উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এমন প্রার্থী দেব, যিনি আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারেন। যাকে জনগণও বিশ্বাস করবে, তিনি এ কাজ সম্পন্ন কাজ করতে পারবেন।’

প্রয়াত মেয়রের পরিবারের কাউকে মনোনয়ন দেয়া হবে কি না-গণমাধ্যম কর্মীরা এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদেরের কাছে। জবাবে তিনি বলেন, ‘পরিবারের লোক- এ হিসেবে আমরা মনোনয়ন দেব না। যে বিজয়ী হওয়ার মত তাকেই প্রার্থী করব। আমাদের প্রার্থী হবেন উইনেবল প্রার্থী।’

এ প্রসঙ্গে আনিসুল হকের পরিবারকে টেনে না আনার অনুরোধ করে কাদের বলেন, ‘আনিসুল হকের পরিবার এখন শোকের দরিয়ায় ভাসছে। তাই তার পরিবারকে টেনে আনবেন না। এতে তারা বিব্রত হন।’ মেয়র হিসেবে আনিসুল হকের কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তার আড়াই বছরের কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সিটি করপোরেশনে নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হওয়য় এই নির্বাচন নিয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, এমন প্রশ্নে সড়ক মন্ত্রী বলেন, ‘নিয়ম মেনেই ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদ শূন্য ঘোষণা হয়েছে। ইসি (নির্বাচন কমিশন) ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে বাধ্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ঢাকা উত্তরে এবারও চমক দিতে চায় আ.লীগ: কাদের

আপডেট সময় ০৫:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭