ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইম বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পুরো বিশ্বকে তাক লাগিয়ে পাঠকদের ভোটে টাইম-এর বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকার প্রথমেই রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ ২০১৭ সালের পার্সন অব দ্য ইয়ারের অনলাইন ভোটে বিশ্বের অন্যান্য নেতা, ডাকসাইটে শিল্পপতি, বিনোদনকারী এবং সক্রিয় কর্মীদের তুলনায় এগিয়ে আছেন।

৩২ বয়সী ক্রাউন প্রিন্স মোট ২৪ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পেয়েছেন। মোট ৬ শতাংশ ভোট পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ‘মি টু মোমেন্ট’ এর আওতাভুক্ত সদস্যরা। যারা যৌন নির্যাতন এবং হয়রানীর শিকারের বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মোট ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ৪৯ বছর বয়সী কলিন ক্যাপেরিক, যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার এবং ‘ড্রিমারস’ খ্যাত যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল অবস্থান করেও নাগরিকত্ব না পাওয়া ব্যক্তিরা।

দর্শক ভোটে পাঠকরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এগিয়ে রাখলেও বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। টাইমস’র সম্পাদকগণ প্রতিবছরই বছরের সেরা ব্যক্তিকে পার্সন অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেন। এই তালিকায় স্থান পায়, যারা খুব বেশি ভাল কিংবা খারাপ। অর্থাৎ গত ১২ মাসে যারা সর্বাধিক প্রভাব বিস্তার করেছে।

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি অর্থনৈতিক ও আর্ত-সামাজিক উন্নয়নে ‘সৌদি ভিশন-২০৩০’ ঘোষণা দেন। তার একান্ত পরামর্শেই প্রথমবারের মতো নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতিসংক্রান্ত একটি আদেশ জারি করেছেন দেশটির বাদশাহ সালমান। পাশাপাশি সৌদি নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে সৌদি আরব।

এছাড়া সম্প্রতি দুর্নীতির উপর রিয়াদের কয়েক ডজন ব্যবসায়ী এবং রাজকুমারদের গ্রেফতার করে বিশ্ব গণমাধ্যমে চাঞ্চল্যকর শিরোণামের জন্ম দেন তিনি। সৌদি আরবের মতো কট্টর ইসলামী দেশে মধ্যপন্থা অবলম্বণের মতো সাহসী পদক্ষেপও তার মাধ্যমে এসেছে। শুধু তাই নয়, প্রায় ৫০০ বিলিয়ন ডলার খরচ করে নিওম নামে একটি আধুনিক শহর গড়ে তোলারও কাজ শুরু করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাইম বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান

আপডেট সময় ০২:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭