ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নবজাতককে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে হত্যা করল মা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চেয়েছিলেন ছেলে হোক। কিন্তু তার বদলে কোলে এসেছিল মেয়ে। হতাশায় আরতি নামের এক তরুণী তাই তিন মাসের সন্তানকে শ্বাসরোধ করে ঢুকিয়ে দিলেন ওয়াশিং মেশিনে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্তানকে খুনের অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজিয়াবাদের জ্যেষ্ঠ পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, মাস তিনেক আগে কন্যাসন্তানের জন্ম দেন পটলা শহরের বাসিন্দা আরতি। তোমরের দাবি, ‘নিজের মেয়েকে খুনের কথা প্রথমে মানতে চাননি আরতি। তবে পুলিশি জেরায় শেষমেশ তা স্বীকার করে নেন তিনি।’

ওই পুলিশ কর্তা আরও বলেন, ‘ছেলে না হওয়ায় খুবই হতাশ হয়ে পড়েছিলেন আরতি। সেই রাগেই বালিশ চাপা দিয়ে নিজের মেয়ের শ্বাসরোধ করেন তিনি। এর পর ওয়াশিং মেশিনে শিশুটির দেহ ঢুকিয়ে দেন।’

তিনি আরও জানান, পুলিশকে প্রথমে আরতি জানিয়েছিলেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন আরতি। আরতির পরিবারের দাবি, পুত্রসন্তানের জন্য আরতিকে কোনও রকম চাপ দেয়া হয়নি। তবে সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নবজাতককে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে হত্যা করল মা

আপডেট সময় ১২:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭