ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমি প্রজাপতির মতো, আটকে রাখা যাবে না’

আকাশ বিনোদন ডেস্ক:

ধুম সিরিজের জনপ্রিয় বাইকার অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে নার্গিস ফাখরির প্রেম ও ব্রেকআপ গুঞ্জন অনেক দিনের।  এ নিয়ে অনেক মুখরোচক খবরও প্রকাশিত হয়েছে।   এমনকি শোনা গিয়েছিল উদয়কে বিয়ে করছেন নার্গিস ফাখরি।

কিন্তু এই সংবাদ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী।  এ প্রসঙ্গে নার্গিস ফাখরি বলেন, ‘আমি গুঞ্জন নিয়ে কোনো কথা বলিনি কারণ আমি এগুলোতে গুরুত্ব দিই না। আমার সম্পর্কে কী লেখা হচ্ছে তা পড়ি না। কারণ যখন পড়ি, আবাক হয়ে ভাবি, সত্যিই কী আমাকে নিয়ে এগুলো লেখা?’

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমি প্রজাপতির মতো। আমাকে আটকে রাখা যাবে না। যদি একটি পাত্রে আমাকে বন্দি করা হয়, আমার শ্বাস রুদ্ধ হয়ে যাবে। আপনি যখন আমাকে বিয়ের কথা বললেন, আমার মায়ের কথা মনে পড়ে গেলো। সেই একমাত্র আমাকে এই প্রশ্নটি করেন।

এমন নয় যে আমি বিয়ে করতে চাই না। কিন্তু যাকে বিয়ে করব তাকেও আমার মতো হতে হবে। আমার মতো তাকেও ভ্রমণে পটু হতে হবে। ’

কয়েক বছর আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, বিকিনি পরা নার্গিসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন উদয়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। কিন্তু গত বছর হঠাৎ বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। এরপর থেকে গুঞ্জন ওঠে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জন্য যুক্তরাষ্ট্রে চলে গেছেন এ অভিনেত্রী। এমনকি বলিউডকে বিদায় জানাচ্ছেন নার্গিস- এমন খবরও তখন শোনা গিয়েছিল। তবে সকল গুঞ্জনে পানি ঢেলে আবারো ফিরে আসেন রকস্টার সিনেমাখ্যাত এ অভিনেত্রী।

নার্গিস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাঞ্জো। পরবর্তীতে ফাইভ ওয়েডিংস নামের একটি হলিউড সিনেমায় দেখা যাবে তাকে। বর্তমানে চলছে এর প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত উদয়। ধুম ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা গেলেও গত চার বছর মুক্তি পায়নি এই সিরিজের কোনো সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমি প্রজাপতির মতো, আটকে রাখা যাবে না’

আপডেট সময় ০৩:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭