ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রসে ভেজানো গোলাপ পিঠা

আকাশ নিউজ ডেস্ক:

পিঠাপ্রেমী হিসেবে বাঙালির সুনাম রয়েছে। নানারকম পিঠা, তাতে আবার নানারকম নকশা। খাবার হিসেবে যে পিঠাটি পরিবেশন করা হলো, সেটি যদি আস্ত গোলাপ হয়ে ফুটে থাকে, দেখতে কিন্তু বেশ লাগবে। চলুন জেনে নেই রসে ভেজানো গোলাপ পিঠা তৈরির রেসিপি-

উপকরণ: চালের গুড়া- ২ কাপ, পানি- ১ কাপ, লবণ- ১/৪ চা চামচ, ডিম- ১ টি, তেল- ৩ চা চামচ, ভাজার জন্য তেল- পরিমাণ মতো, সিরার জন্য- চিনি ১ কাপ ১/২ কাপ পানি।

প্রণালি: ১ কাপ পানিতে লবণ দিয়ে ফুটিয়ে নিন। এতে চালের গুড়া দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে গরম থাকতেই এতে ডিম ভেঙে দিন। তেল দিয়ে ভালো করে মথে নিন। রুটি বেলে নিন। গোলাকার কিছু বা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিন। ১টি গোলাপ বানাতে ৩টি গোল রুটি পর পর রেখে তিন দিকে কেটে নিন।

এবার একটা একটা করে কাটা অংশ তুলে দুই কোনা চেপে দিন। এভাবে সব ফুল বানিয়ে নিন। রঙিন ফুল করতে চাইলে গোলায় অল্প ফুড কালার দিয়ে নিবেন। সিরার জন্য চিনি এবং পানি জ্বাল করে আলাদা রাখুন। গোলাপ পিঠাগুলো ডুবো তেলে সময় নিয়ে ভাজুন। অল্প আঁচে একদিক ভাজা হলে তারপর উল্টে দেবেন। খেয়াল করে ভাজতে হয় নয়তো ফুলের সেপ নস্ট হয়ে যাবে। ভাজা গোলাপ পিঠা সিরায় চুবিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রসে ভেজানো গোলাপ পিঠা

আপডেট সময় ১১:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭