ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

ফজরের সুন্নাত নামাজের গুরুত্ব ও ফজিলত

খবরের আলো:

আল্লাহ তাআলা মানুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এ পাঁচ ওয়াক্ত নামাজের আগে এবং পরে প্রিয়নবী (সা:) ওয়াক্তভেদে ২ বা ৪ রাকাআত করে নামাজ আদায় করেছেন। যার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি।

প্রিয়নবী (সা:) ফজরের ২ রাকাআত ফরজ নামাজের আগে ২ রাকাআত সুন্নাত নামাজের অনেক গুরুত্বারোপ করেছেন। এ নামাজের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। ফজরের ২ রাকআত সুন্নাত আদায়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস তুলে ধরা হলো-

১. হজরত আয়িশা (রা:) বর্ণনা করেন নবীকরিম (সা:) জোহরের আগে ৪ রাকাআত এবং ফজরের আগে ২ রাকাআত (সুন্নাত) নামাজ কখনো ছেড়ে দিতেন না। (বুখারি)

এ সুন্নাত নামাজ আদায়ের ফজিলত হলো নামাজ আদায়কারীর জন্য জান্নাতে ঘর বানানো হয়। হাদিসে এসেছে-

২. হজরত উম্মে হাবিবাহ বিনতে আবু সুফিয়ান (রা:) বর্ণনা করেন আমি নবীকরিম (সা:) কে বলতে শুনেছি, যে মুসলমানই প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য বার রাকাআত (নফল) নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন অথবা তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। (মুসলিম)

উল্লেখিত হাদিসে ১২ রাকাআত (নফল) নামাজের মধ্যে ফজরের ফরজ আগের ২ রাকাআতও অন্তর্ভূক্ত। এ প্রসঙ্গে হজরত আয়েশা (রা:) বর্ণনা করেন যে, ‘রাসুলে আকরাম (সা:) ফজরের ২ (রাকাআত) সুন্নাতের মোকাবেলায় অন্য কোনো নফলের উদ্যোগ গ্রহণ করতেন না। (বুখারি ও মুসলিম)

আল্লাহর বিধান পালনে ফরজ নামাজ আদায়ের পর ফজরের সুন্নাতের গুরুত্ব অত্যাধিক হওয়ায় প্রিয়নবী ২ রাকাআত সুন্নাত নামাজের গুরুত্বের পাশাপাশি অসামান্য ফজিলতও তুলে ধরেছেন। যা উম্মাহাতুল মুমিনিন হজরত আয়িশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বর্ণনা করেছেন।

নবীকরিম (সা:) বলেছেন, ‘ফজরের দুই রাকাআত সুন্নাত নামাজ দুনিয়া এবং এর মধ্যকার সব কিছুর চেয়েও উত্তম। (মুসলিম)

Tag :
আপলোডকারীর তথ্য

মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান

ফজরের সুন্নাত নামাজের গুরুত্ব ও ফজিলত

আপডেট সময় ১১:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭