ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি নির্বিঘ্নে কর্মসূচি পালন করছে, আইজিপির দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী দল বিএনপির কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বিএনপি নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে বলেও দাবি পুলিশ প্রধানের। সোমবার বিকালে টাঙ্গাইল শহরের পুলিশ লাইনের সামনে বিনোদনের জন্য নির্মিত বিশাল এসপি পার্ক উদ্বোধনকালে আইজিপি এসব কথা বলেন। এসপি পার্কের উদ্বোধন শেষে আইজিপি জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

পার্ক উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি ২১ আগস্ট গ্রেনেড হামলা, সাগর-রুনি হত্যাকাণ্ড ও বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেন। তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় যথারীতি আইন অনুযায়ী বিচার হবে। আইনের ব্যত্যয় হবে না। এসময় তিনি সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে বলেন, বিষয়টি র‌্যাব তদন্ত করছে। আশা করি এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীরা চিহ্নিত ও আটক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম), র‌্যাবের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে লেজার শো, আতজবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপি নির্বিঘ্নে কর্মসূচি পালন করছে, আইজিপির দাবি

আপডেট সময় ১১:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭