ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বি চৌধুরীর নেতৃত্বে চারদলের যুক্তফ্রন্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আরেকটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। এই জোটের বাকি তিনটি দল হলো আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য।

সোমবার রাতে আ স ম আবদুর রবের উত্তরায় বাসায় চারদলের শীর্ষ নেতাদের বৈঠকে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন দৈনিক আকাশকে এই জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এই জোটে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম নেই। জানা গেছে, ড. কামাল হোসেন কোনো জোটে থাকবেন না এমনটা আগেই জানিয়ে দিয়েছেন বলেই গণফোরামকে জোটে রাখা হয়নি। ড. কামাল বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এ ব্যাপারে জেএসডি সাধারণ সম্পাদক বলেন, ‘এর আগে জেএসডি সভাপতি আসম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন ছোট চারটি দলের শীর্ষ নেতারা। তৃতীয় একটি জোট গঠনের লক্ষ্যে এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক হচ্ছে।’

এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যার পর বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা আ স ম আবদুর রবের আমন্ত্রণে তাঁর উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসায় যান। এ সময় পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে জানান, অনুমতি ছাড়া সভা করা যাবে না। তখন আবদুর রব বলেন, এটা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান। একপর্যায়ে পুলিশ বের হয়ে বাসার বাইরে অবস্থান নেয়।

ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মাহি বি চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের এস এম আকরাম ও সুব্রত চৌধুরী, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বহ্নিশিখা জামালী, জাসদ একাংশের আবদুল মালেক প্রমুখ। এ সময় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও ওই বাসায় গিয়েছিলেন।

তবে মাঝে এই জোট গঠন নিয়ে দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। অবশেষে চারটি দলের সমন্বয়ে আরেকটি নতুন জোট গঠিত হলো। এই জোটের অবস্থান কী হবে তা এখনো পরিষ্কার করেননি নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বি চৌধুরীর নেতৃত্বে চারদলের যুক্তফ্রন্ট

আপডেট সময় ১০:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭