ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

দেশে অনির্বাচিত সরকার, তারা জনগণের প্রতিনিধি নয়: আমির খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের ফসল ঘরে তুলতে চায়। তবে এবার সরকারকে সেই সুযোগ দেয়া হবে না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক নাগরিক সমাবেশে আমির খসরু এ কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সব মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামে একটি সংগঠন।

আমির খসরু বলেন, সরকার যদি এবারও আগের মতো নির্বাচন করে ফসল তুলতে চায়, তবে তাদের বড় ধরনের মূল্য দিয়ে বিদায় হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধি নয়। আজ আমরা কার কাছে কিসের দাবি জানাবো? দেশে কি কোনো নির্বাচিত সরকার আছে? একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাছে জনগণের অনেক ধরনের দাবি থাকতে পারে। কিন্তু যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাদের কাছে আমাদের কোনো দাবি নেই। দাবি করেও লাভ নেই।’

প্রধান বিচারপতি পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহার প্রস্থানের সঙ্গে খালেদা জিয়ার মামলার যোগসূত্র আছে দাবি করে খসরু বলেন, এই সরকার শুধু মানুষের ভোটাধিকার নয়, সব অধিকার কেড়ে নিয়েছে। তারা আইন-আদালত সব কিছু নিয়ন্ত্রণ করার জন্যই প্রধান বিচারপতিকে বিদেশে পাঠিয়েছে। একইসঙ্গে আদালতের মাধ্যমে আমাদের দলের চেয়ারপারসনকে নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, দেশে এখন কোনো আইনের শাসন নেই। আছে শাসকের আইন। এই শাসক তার প্রয়োজনে সুবিধা মতো আইন প্রণয়ন করে থাকে।

আয়োজক সংগঠনের সভাপতি ড. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

দেশে অনির্বাচিত সরকার, তারা জনগণের প্রতিনিধি নয়: আমির খসরু

আপডেট সময় ০৫:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭