ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজত্বের কাহিনী নিয়ে ফিরছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

আকাশ বিনোদন ডেস্ক:

কাহিনী সেই সময় থেকে শুরু হয়েছিল, যখন রাজা-রাণী নয় এ ধরাধামে রাজত্ব ছিল দানবকূলের। চারপেয়ে সেই দানবের দলকেই নয়ের দশকে পর্দায় ফিরিয়ে এনেছিলেন ডা. জন হামন্ড। মশার জীবাশ্ম থেকে ফিরিয়ে এনেছিলেন অতীতের দানবদের। ‘জুরাসিক পার্ক’ গড়েছিলেন ডাইনোসরদের জন্য। মানুষ মুগ্ধ হয়ে দেখেছিল দানবের মুলুকে মানুষের বাঁচার সে কাহিনী।

এখানেই থেমে ছিল না ‘জুরাসিক পার্ক’-এর গল্প। কালে কালে তা বারবার ফিরে এসেছে। নাম বদলে হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ২০১৫ সালের সে কাহিনীও মানুষের মন জয় করেছিল। কেবলমাত্র নায়িকা ব্রায়াস ডালাস হাওয়ার্ড, কিংবা নায়ক ক্রিস প্যাটের জন্য নয় নতুন জুরাসিক ওয়ার্ল্ড ভারতীয়দের কাছে বেশি জনপ্রিয় হয়েছিল ইরফান খানের জন্যও। স্বল্প সময়ের চরিত্রেও ইরফান নজর কেড়েছিলেন দর্শকদের।

এবার ‘ফলেন কিংডম’-এর কাহিনী নিয়ে ফরছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। আগের সিনেমার শেষ থেকে এ কাহিনীর শুরু। ক্লেয়ার-ওয়েনের সামনে এবার নতুন পরীক্ষা। কারণ এবার দানবকূল কেবল শক্তি দিয়েই লড়ছে না, তারা লড়ছে বুদ্ধি দিয়েও। শত্রুর চাল বুঝতে সক্ষম তারা। আর এটাই তাদের করে তুলেছে আরও ভয়ঙ্কর। ডাইনোসরই এবার মানুষের জন্য ফাঁদ পাতছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’-এ। মেতে উঠেছে রক্তের নতুন খেলায়। প্রাক্তন সেনা কর্মকর্তা ওয়েন ডাইনোসরদের মন আর পড়তে পারছেন না। বুঝতে পারছেন না তারা কী চায়? কেন এই হত্যালীলা চলছে?

সোমবারই সামনে এল এই নতুন টিজার। ট্রেলারও মুক্তি পাবে এই সপ্তাহেই। নতুন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর কাহিনী লিখেছেন ডেরেক কনোলি ও আগের ছবির পরিচালক কলিন ট্রেভরো। নতুন এই ছবিতে ফিরে আসছেন ডা. ইয়ান ম্যালকম ওরফে জেফ গোল্ডব্লামও। নতুন-পুরনো মিশিয়েই আগামী বছরের গরমের ছুটিতেই পর্দায় মুক্তি পাবে ‘ফলেন কিংডম’-এর এ কাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজত্বের কাহিনী নিয়ে ফিরছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

আপডেট সময় ০৪:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭