ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকারের অশুভ ইচ্ছাপূরণে খাঁচায় বন্দি তোতাপাখি হবেন না: সিইসিকে রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের অশুভ ইচ্ছাপূরণের ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ না হতে সিইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,আগাম নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সুর মেলানো প্রমাণ করে, তিনি সরকার-নির্মিত সেই পুরোনো পথ ধরেই হাঁটবেন।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘গত দুই-তিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। সিইসি সমস্বরে বলেছেন, সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। আমরা বার বার বলেছি, বর্তমান সিইসি আওয়ামী সরকারের কৃপাধন্য।’

তিনি বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চাকরি রক্ষার্থে বর্তমান সিইসি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমলে নেবেন না।’

বিএনপির এই মুখপাত্র আওয়ামী সরকারের অশুভ ইচ্ছাপূরণের ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ না হওয়ার জন্যও সিইসির প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র, চক্রান্ত আর বড় বড় বুলির মায়াজাল সৃষ্টি করে গণতন্ত্রের ঘাতক প্রতিহিংসাপরায়ণ শেখ হাসিনা ও তার সরকারের অধীনে জাতীয় নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। কারণ, জনগণের ললাটে একটি বিষাক্ত কাঁটার নাম আওয়ামী লীগ।’

রিজভী এসময় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সরকারের অশুভ ইচ্ছাপূরণে খাঁচায় বন্দি তোতাপাখি হবেন না: সিইসিকে রিজভী

আপডেট সময় ০৪:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭