ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরে ভোটযুদ্ধে ২৮৩ জন, প্রতীক বরাদ্দ কাল

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়ে সিটি নির্বাচনে মেয়র পদে সাতজনসহ মোট ২৮৩ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন। আগামীকাল সোমবার সকাল আটটা থেকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছেন, প্রত্যাহারের তালিকায় আছেন, ৮ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ডের মো. শাকিল, ১৮ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের শেখ শাহ আলম, ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদ, ২৩ নম্বর ওয়ার্ডের সফিকুল ইসলাম, ৩২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন, ২১ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী কিরণ এবং ২১ নম্বর ওয়ার্ডের মোহসিন আলম।

মেয়র পদে লাড়বেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির শিল্পপতি কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির চেয়ারম্যানের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মোস্তফাসহ সাতজন প্রার্থী।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনে অধীক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো এবং একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম চালুর কথা ভাবছে কমিশন। এই নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে ১৯৩টি কেন্দ্র্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুরে ভোটযুদ্ধে ২৮৩ জন, প্রতীক বরাদ্দ কাল

আপডেট সময় ০৬:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭