ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর শহরতলীর শানতলা এলাকায় রবিবার আলাদা সময়ে সড়ক দুর্ঘটনায় মঙ্গল গাজী নামে এক ঠিকাদার ও আব্দুর রহিম নামে এক টেইলার্স মাস্টার নিহত হয়েছেন। আহত হয়েছেন মাসুদুর রহমান নামে আরেক ঠিকাদার।

নিহত মঙ্গল গাজি শহরতলীর শানতলা এলাকার দেনরুল গাজরী ছেলে। অপরজন আব্দুর রহিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শুকুর আলীর ছেলে। আহত মাসুদুর রহমান মহেশপুরের মিনহাজুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমান জানান, আব্দুর রহিম ও মাসুদর রহমান মোটরসাইকেলে বেলা ১১টার দিকে যশোর শহরে আসছিলেন। যশোর সেনানিবাসের কাছে শানতলায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। গুরুতর আহত হন মাসুদুর। খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, আহত মাসুদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

অপরদিকে এদিন সকালে বাসা থেকে বেরিয়ে সেলুনে শেভ করতে যাচ্ছিলেন মঙ্গল গাজি। এসময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে জানান নিহতের ছেলে জালাল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৬:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭