ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

জনরোষ চাপা দিতেই পাইকারি গ্রেপ্তার: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং চাল-ডাল-তেল-পেঁয়াজ-লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনরোষকে চাপা দেয়ার জন্য দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে।’

গত ১৭ নভেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে ছাত্রদল সাধারণ সম্পাদককে আটক করে পুলিশ। পরে মতিঝিল থানায় দায়ের করা একাধিক নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আকরামকে রিমান্ডের নামে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে দাবি করে রবিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে দেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য নানামুখী নীলনকশা প্রণয়ন করে চলেছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ মনে করে দেশের আদর্শবাদী তরুণ সমাজকে। এজন্যই ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ সারাদেশের হাজার হাজার ছাত্রদল নেতাকর্মীকে আটকে রাখা হচ্ছে। যাতে উদীপ্ত তারুণ্য বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশের তরুণ সমাজকে ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট করে নিজেদের টিকিয়ে রাখতে অবৈধ ক্ষমতা কন্টকমুক্ত করাই সরকারের উদ্দেশ্য। গ্রেপ্তার করে রিমান্ডের নামে নজিরবিহীন জুলুম-নির্যাতনের মূল উদ্দেশ্যই হচ্ছে তরুণ সমাজকে ভয় পাইয়ে দেয়া। কিন্তু বর্তমান ভোটারবিহীন সরকার জানে না যে, অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে তারুণ্যকে কোনোভাবেই দমন করে রাখা যায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনরোষ চাপা দিতেই পাইকারি গ্রেপ্তার: খালেদা

আপডেট সময় ০৫:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭