ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী

মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, ‘মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় ভবিষ্যতে তারা আলোর মুখ দেখবে না।’

হানিফ বলেন, ‘যারা ইতিহাস বিকৃত করে, ইতিহাস নিয়ে মিথ্যাচার করে, তাদের কথাই যদি সত্য কথা হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি বিএনপি এখনো অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। এই মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে তারা ভবিষ্যতে আলোর মুখ দেখবে না।’

রবিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে হানিফ এসব কথা বলেন। ‘তারেক রহমান সত্য কথা বলে, তাই তার বক্তব্যকে নিষিদ্ধ করা হয়েছে’, বিএনপি চেয়ারপারসনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হানিফ।

‘৭ মার্চের ভাষণ স্বাধীনতার পূর্ণ ঘোষণা ছিল না’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন এক মন্তব্য সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘৭ মার্চের ভাষণ নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারা আসলেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী শত্রুদের বংশধর।’

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা সিভিল সার্জন ডা. রওশন আরা, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার স্বাস্থ্য কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার

মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে: হানিফ

আপডেট সময় ০২:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭