ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রজ্ঞাপন পেলেই ঢাকা উত্তরে ভোট: ইসি সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আবার ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেই মেয়র পদ শূন্য ঘোষণা করা হবে। আর সেদিন থেকে ৯০ দিনের মধ্যে হবে ভোট।

রবিবার আগাগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনের এই প্রশাসনিক কর্মকর্তা। ২০১৫ সালের ১০ মে দায়িত্ব গ্রহণ করেছিলেন আনিসুল হক। সেই হিসাবে করপোরেশনের মেয়াদ আছে আরও আড়াই বছরের মতো। কিন্তু গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল।

চার মাস আগে মেয়র অসুস্থ হওয়ার এক মাসের মধ্যে উত্তর সিটি করপোরেশনে প্যানেল মেয়র হিসেবে ২১ নম্বর ওয়ার্ড কমিশনার ওসমান গণিকে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু করপোরেশনের বাকি মেয়াদ প্যানেল মেয়র দিয়ে পার করার বিধান নেই। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রজ্ঞাপনটি হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’

২০১৫ সালের নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার মেয়র পদে নির্বাচন দলীয় প্রতীকে হবে বলেও জানান হেলালুদ্দীন। বলেন, ‘স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন এখন দলীয় প্রতীকে হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনও নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীকে হবে।’

সাম্প্রতিক সময়ে নতুন ১৮ টি ওয়ার্ড সিটি করপোরেশনে যোহ হয়েছে। সেখানে এখনই কাউন্সিলর পদে নির্বাচন হবে কি না-এমন প্রশ্নে কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না। কারণ বিষয়টি জটিল। ভোটার তালিকা সংযুক্ত করা হয়েছে। এখন সিডি নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে কমিশনে উপস্থাপন করা হবে। পরে কমিশন এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

এর আগে সকাল ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির তিন সদস্যের প্রতিনিধি দল। এতে চার কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘নারী ভোটারদের কীভাবে আরও সচেতন করা যায়, নির্বাচন প্রক্রিয়াকে কীভাবে আরও আধুনিকায়ন করা যায় এসব বিষয়ে কারিগরি সহযোগিতার বিষয়ে এই আলোচনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএনের কার্যপদ্ধতির বিবরণ তলব

প্রজ্ঞাপন পেলেই ঢাকা উত্তরে ভোট: ইসি সচিব

আপডেট সময় ০২:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭