ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নির্মাতা হিসেবে আমি এই ভুল করেছি’

আকাশ বিনোদন ডেস্ক:

করণ জোহর বলিউডের জনপ্রিয় নির্মাতা ও ধর্মা প্রোডাকশনের প্রতিষ্ঠাতা। অনেক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডের বর্তমান প্রথার সঙ্গে তাল মিলিয়ে তার প্রযোজিত ও পরিচালিত একাধিক সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। তবে এ নিয়ে এখন অনুশোচনায় ভুগছেন করণ। এমনকি এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। আর ভবিষ্যতে এরকম আইটেম গান না করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও শিল্পা শেঠির মতো তারকারা তার সিনেমায় ‘চিকনি চামেলি’, ‘মেরা নাম ম্যারি হ্যায়’, ‘শাট আপ অ্যান্ড বাউন্স’ ইত্যাদি আইটেম গানে কোমর দুলিয়েছেন । তবে এখন এ নির্মাতা মনে করছেন আইটেম গান ব্যবহার করে নারীদের বিশেষভাবে প্রদর্শন করা ঠিক হয়নি। আর এ জন্যই ক্ষমাও চেয়েছেন তিনি। এমনকি বলিউডের অন্যান্য নির্মাতাদেরও অনুরোধ করেছেন যেন তারা এটি আর না করেন।

একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে করন বলেন, ‘আপনি একজন নারীকে মাঝে রাখছেন এবং হাজারো পুরুষ কাঙ্খিত দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে, এটি খারাপ একটি দৃষ্টান্ত।

নির্মাতা হিসেবে আমি এই ভুল করেছি এবং এটি আর কখনোই করব না। ’

তিনি আরো বলেন, ‘সিনেমা আমাদের সময় তুলে ধরে। এটি অনেক সংবেদনশীল হতে পারে। যখন কোনো পুরুষ একজন নারীর পেছনে ছুটছে, মনে হতে পারে এটি ভালোবাসার জন্য, কিন্তু এটি তাড়া করাও হতে পারে। যখন আপনি দেখাচ্ছেন একজন পুরুষ কোনো নারীকে হেনস্তা করছে, ভাবছেন রাগের মাথায় করছে, কিন্তু না, সে ভুল করছে। ’

‘সেলুলয়েডে দেখানো কোনো বিষয় মাঝে মাঝে বাস্তবেও ঘটতে পারে। সুতরাং নির্মাতাদের বিষয়গুলোতে আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। মাঝে মধ্যে আপনি যা লিখছেন অথবা দেখাচ্ছে তা নিয়ে হয়তো তেমন ভাবছেন না কিন্তু এগুলো সমাজের ওপর প্রভাব ফেলতে পারে’-বলেন করন জোহর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘নির্মাতা হিসেবে আমি এই ভুল করেছি’

আপডেট সময় ১০:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭