ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে: পলক

আকাশ আইসিটি ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে। এই লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও বিশ্বমানের প্রশিক্ষনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তিন মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের মাঝে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণদের প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে জেলায় জেলায় আইসিটি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করছে সরকার। তরুণদের উচিৎ এসব প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এই অর্জন সম্ভব হচ্ছে। এই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রনয়ন করে তার বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে।

তিনি বলেন, অতীতের সরকারের মত তরুণদের আর মাদক ও কালো টাকার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা যায়না, তারা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে অনলাইন আউটসোর্সিং কাজে ব্যস্ত সময় অতিক্রম করছে, আয় করে আত্নর্ভরশীল হচ্ছে।

পলক বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ ঘোষনা করেছে। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা দেশের মানুষের জন্যে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, ৩৭ বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে। সেদিন বেশি দুরে নয়, আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে যেদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে: পলক

আপডেট সময় ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭