ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

স্থানীয় সরকার পরিচালনায় দৃষ্টান্ত রেখেছেন আনিসুল হক: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৫ সালের ৬ মে শপথ নেয়ার পর চোখে পড়ার মতো বেশকিছু উন্নয়নকাজ করেছেন। স্থানীয় সরকার পরিচালনায় নির্দলীয় অবস্থানে থেকে রাজধানী উন্নয়নে তার সততা, দক্ষতা এবং নিষ্ঠার দৃষ্টান্ত রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

ব্যবসায়ী আনিসুল হক দুই বছর আগে আকস্মিকভাবেই রাজনীতিতে পা রেখে আওয়ামী লীগের হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হন। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তাবিথ আউয়াল। ভোটে অনিয়মের অভিযোগ তুলে ভোটগ্রহণের মাঝপথে বর্জনের ঘোষণা দিয়েছিলেন তাবিথ। পরে আনিসুল হক মেয়র পদে নির্বাচিত হন।

তবে প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের মেয়র হলেও আনিসুল হককে ভিন্ন চোখে দেখেছেন তারা। সদ্যপ্রয়াত আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার দুপুরে তার বনানীর বাড়িতে উপস্থিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু এসময় সাংবাদিকদের বলেন, “নির্দলীয় অবস্থান থেকে স্থানীয় সরকার যে চালানো যায়, উন্নয়ন করা যায়, সেটা তিনি রেখে গেছেন।”

আমীর খসরু বলেন, “আনিসুল হক শুধু ব্যবসায়িক জীবনে নয়, সব কাজ পরিচালনায় তিনি নতুন দিগন্ত উন্মুক্ত করে গেছেন। সততা, যোগ্যতা, নিষ্ঠা ও সাহসী ভূমিকার মাধ্যমে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো যায়, সেই স্বাক্ষর তিনি রেখে গেছেন।”

দুই বছর দায়িত্ব পালনের পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। লন্ডন থেকে শনিবার দুপুরে দেশে আসে আনিসুল হকের মরদেহ। মরদেহ বিমানবন্দর থেকে বাড়িতে নেয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতো বিএনপির প্রতিনিধি দলও সেখানে দেখা যায়।

গত বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান আনিসুল হক। মাত্র ২ বছর ৬ মাস ২৫ দিন দায়িত্ব পালন করতে পেরেছেন এই মেয়র। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

স্থানীয় সরকার পরিচালনায় দৃষ্টান্ত রেখেছেন আনিসুল হক: বিএনপি

আপডেট সময় ০৯:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭