ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছে বিএনপি: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিএনপির এই ‘রাজনীতি’র কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। শনিবার সকালে কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

‘রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো আত্মঘাতী হবে’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের সমালোচনা করেন ইনু। তিনি বলেন, ‘বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তারা বাংলাদেশের ক্ষতি করছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। সুতরাং রোহিঙ্গারা ভাসানচরে যাক বা অন্য জেলাতে পুনর্বাসনে যাক সেটার জন্য প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছে বিএনপি: ইনু

আপডেট সময় ০১:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭