ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

File photo

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমি সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে প্রতিবন্ধীদের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে প্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

আগামীকাল রবিবার ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৭ উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। এ বছর প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’।

আবদুল হামিদ বলেন, বিশ্বকে সকলের জন্য বাসযোগ্য করতে টেকসই উন্নয়নের বিকল্প নেই। জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০১৩ প্রণয়ন করেছে। তাদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি সরকারি চাকরিতে বিশেষ কোটা সংরক্ষণ করা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রতিবন্ধীদের কল্যাণে সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ প্রতিবন্ধী ও অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ, আমাদের আপনজন।

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সকল ব্যক্তি ও সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭