ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের ক্যাটরিনার প্রেমে সালমান! আঁকলেন ছবিও

আকাশ বিনোদন ডেস্ক:

সালমান খানের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা কাইফ। তবে সেই সম্পর্কও এখন অতীত। নতুন করে কারো সঙ্গে প্রেমে না জড়ালেও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কারণে আবারও এক সঙ্গে দেখা যাচ্ছে সাবেক এই তারকা জুটিকে। শুটিং চলাকালে সালমান-ক্যাটরিনার মুখে একে অপরের প্রশংসা করতে শোনা যায়। এমনকি ক্যাটরিনাকে প্রথম দেখার স্মৃতিও শেয়ার করতে দেখা গেছে বলিউড সুপারস্টারকে।

এরই ধারাবাহিকতায় এবার অস্ট্রিয়ার জমে যাওয়া লেকের বরফের ওপর ক্যাটরিনার ছবি আঁকলেন সালমান খান। যদিও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির একটি গানের দৃশ্যে এটি করেছেন সালমান। কিন্তু সেই দিকটা ভাবতে চান না তার ভক্তরা। তাদের দাবি, একটু একটু করে আবারও জোড়া লাগতে শুরু করেছে তাদের পুরনো প্রেম।

গানটি সম্পর্কে পরিচালক আলি আব্বাস জাফর বলেছেন, পরিণত এই লাভ স্টোরির সৌন্দর্য ধরা পড়েছে প্রেমের গানটিতে। পুরনো একটি স্কুলে পরিণত দু’জন মানুষের মধ্যে প্রেমের পরিস্ফুটন বোঝাতে ব্যবহার করা হয়েছে পুরনো সব জিনিস।

ঠিক যশ চোপড়ার ছবির ক্লাসিক গানের মত।

২০১৪ সালে আইএসের হাতে বন্দি হওয়া ভারতীয় নার্সদের উদ্ধারের গল্প নিয়ে তৈরি হচ্ছে টাইগার জিন্দা হ্যায়। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের ক্যাটরিনার প্রেমে সালমান! আঁকলেন ছবিও

আপডেট সময় ০৫:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭