ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষোলো পৃষ্ঠায় তিশা

আকাশ বিনোদন ডেস্ক:

নুসরাত ইমরোজ তিশা। সময়ের ব্যস্ত একজন অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি তাকে নিয়মিতই দেখা যাচ্ছে বড় পর্দাতেও। ‘ডুব’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সদ্য মুক্তি পাওয়া ‘হালদা’ ছবিটিও দর্শক টানছে হলে। কাজ করছেন কলকাতারও একটি ছবিতে, পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে।

ব্যস্ততার এই ধারাবাহিকতয় সম্প্রতি তিনি কাজ করেছেন একক নাটক ‘পেজ সিক্সটিন’-এ। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। এতে আরও দেখা যাবে তারিক আনাম খানকে।

তিশা বলেন, ‘বেশ চমৎকার একটি গল্পের নাটক ‘পেজ সিক্সটিন’। কাজ করে মজা পেয়েছি। এখানে আমার ভালো লাগার দুজন অভিনেতাকে পেয়ে অভিনয়টা আরও উপভোগ্য ছিলো।’ নির্মাতা জানালেন, এনটিভিতে নাটকটি প্রচার হবে আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে বরেণ্য ব্যবসায়ী জামশেদ মুস্তাফী। তার জীবনে দুটি ভালোবাসার জিনিস আছে। প্রথমটি হচ্ছে তার মেয়ে আরাবী চৌধুরি, দ্বিতীয়টি হচ্ছে ব্যবসা। আরাবীর জীবনে ভালোবাসার উপাদান হচ্ছে বাবা আর তার ভালোবাসার মানুষ রাকিব। রাকিব মাহমুদ সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। যে মনে করে মহান স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করাই হচ্ছে এ প্রজন্মের মুক্তিযুদ্ধ।

সে তার পত্রিকা ‘৭১ এর যে গল্প বলা হয় নি’ নামে একটি টপিকসের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ শুরু করেন। হল্যান্ডের এক সাংবাদিক টমিয়েল মার্সি যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন, তার সাথে নেটে যোগাযোগ হয় রাকিবের। বাংলাদেশে এসে মার্সি রাকিবকে একটি ফাইল দেয়, যেখানে এক মাসুদ পাহলভীর কথা বলা হয়েছে যা নির্দেশ করে জামশেদ মুস্তাফীর দিকে, যা তাকে চমকে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ষোলো পৃষ্ঠায় তিশা

আপডেট সময় ১২:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭