ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী ও জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে এখনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছিল। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ। রক্তাক্ত, সাম্প্রদায়িক ও মিথ্যা রাজনীতির পথ। তাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িকতার পথ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধারা সম্মানিত হবেন না।’

এ সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেত্রী শেখ হাসিনার পক্ষে অটল হয়ে দাঁড়াতে আর ‘রাজাকারের বন্ধু’ খালেদা জিয়াকে বর্জন করে বাংলাদেশকে চক্রান্তের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা

বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে: ইনু

আপডেট সময় ০২:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭