ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চীন-ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার তাগিদ দেবপ্রিয়ের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে জানিয়ে বাংলাদেশকে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গুলাশানের একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিটিও) সঙ্গে সিপিডির ডায়লগে এ কথা বলেন সিপিডির গবেষক। তিনি বলেন, ‘বাংলাদেশকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বের হয়ে নতুন বিকাশমান চরিত্রের দিকে যেতে হবে।’

দেবপ্রিয় বলেন, ‘এশিয়া মহাদেশে যে নতুন ধরনের দেশগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে, এখানে চীন-ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরো বিকল্পভাবে ভালো করা যায় তা ভাবতে হবে।’

বাণিজ্য সম্প্রসারণের জন্য ডব্লিউটিওর পাশাপাশি আঞ্চিলিক, উপ-আঞ্চলিকভাবে এবং বাইরের অঞ্চলগুলোর সাথে মুক্ত বাণিজ্য আলোচনার পরামর্শও দিয়েছেন দেবপ্রিয়। আলোচনায় বাংলাদেশের সক্ষমতার বিষয়টি ‍তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

সিপিডির এই বিশেষ ফেলো বলেন, ‘মুক্ত বাণিজ্য আলোচনা গত ১৭ বছরে খুব বেশি হয়তো আগায়নি। কিন্তু এখানের বাণিজ্য আলোচনার যে প্রতিশ্রুতিগুলো আছে, সেগুলো ভুলে গেলে চলবে না, এর মূল চেতনা অব্যাহত রাখতে হবে। এখানে বাংলাদেশেরও বড় ভূমিকা আছে, বিশেষ করে শুল্কমুক্ত বা কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার জন্য।

দেবপ্রিয় বলেন, ডব্লিউটিওর সঙ্গে এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, সেখানে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ আরও জোরলোভাবে তুলে ধরতে হবে। নতুন বিষয়গুলোতেও বাংলাদেশকেও যুক্ত থাকতে হবে। কারণ আগের বিষয়গুলোতে বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে যুক্ত থাকে, পরের বিষয়গুলোতে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে বাংলাদেশের নতুন বিকাশমান চরিত্রের দিকে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চীন-ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার তাগিদ দেবপ্রিয়ের

আপডেট সময় ০১:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭