ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গুগলে আসছে ফেইসবুকের মতো

অাকাশ আইসিটি ডেস্ক:

হোমপেইজ ‘গুগল ডটকম’-এ ফেইসবুকের স্টাইলে নিজস্ব নিউজ ফিড আনতে যাচ্ছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। এই নিউজ ফিডে ব্যবহারকারীরা সার্চ করার আগেই তাদের আগ্রহ মতো কনটেন্ট প্রদর্শন করা হবে।এই নিউজ ফিডে ব্যবহারকারীর আগের সার্চের উপর ভিত্তি করে খবরের প্রতিবেদন, ফিচার, ভিডিও আর গান দেখানো হবে। সেইসঙ্গে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে একটি ‘ফলো’ বাটনও পাবেন, এর মাধ্যমে তারা নিজেদের আগ্রহের বিষয়গুলো তাদের ফিডে যোগ করতে পারবেন।

এই পদক্ষেপ সার্চ জায়ান্টটিকে প্রতিদ্বন্দ্বীতায় সহায়তা করবে বলে মত দিয়েছেন একজন বিশ্লেষক। বিশ্লেষণা প্রতিষ্ঠান এন্ডারস অ্যানালাইসিস-এর জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক ম্যাটিয়া লিটুনেন বলেন, “সার্চ-কে যতটা সম্ভব দরকারি করে তুলতে গুগলের কাছে শক্ত প্রণোদনা আছে।”

“ফেইসবুকের নিউজ ফিড এর অন্যতম প্রতিদ্বন্দ্বী। এটি কনটেন্ট অ্যাকসেসের অন্যান্য উপায়ে মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা করছে।”

২০১৬ সালের ডিসেম্বর থেকে গুগল তাদের স্মার্টফোন অ্যাপে নিউজ ফিডের একটি সরল সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবার আগে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন অ্যাপগুলোতে পুরো নিউজ ফিডের সংস্করণ আনা হবে। সেইসঙ্গে গুগল নিশ্চিত করেছে তারা গুগল ডটকম-এও একই ফিচার আনতে চাচ্ছে।

ছবি- গুগল ছবি- গুগল গুগল এর পরিষ্কার ওয়েবপেইজের জন্যই বেশি পরিচিত, এর বেশির ভাগ জায়গাই সাদা বা খালি। ওয়েবসাইট র‍্যাংকিং প্রকাশকারী প্রতিষ্ঠান অ্যালেক্সা ইন্টারনেট-এর সূত্রমতে, গুগল ডটকম বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইট।এই ফিডে বিভিন্ন প্রকাশনার সংবাদ প্রতিবেদনও থাকবে। এক্ষেত্রে ‘ফিল্টার বাবল’ প্রভাব এড়ানোর লক্ষ্য থাকবে, এই প্রভাবের ফলে ব্যবহারকারীরা শুধু তাদের আগের আগ্রহ অনুযায়ী কনটেন্টই দেখতে পান।গুগলের পক্ষ থেকে এই ব্লগ পোস্টে বলা হয়, “বিভিন্ন ধরনের চিন্তাধারা থেকে তথ্য সরবরাহ করতে, বিভিন্ন ধরনের সূত্রের সংবাদ প্রতিবেদনগুলোতে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে… আর এটি যখন থাকবে, আমরা এর সত্যতা যাচাই করতে পারব।”

ইতোমধ্যে স্মার্টফোন সার্চ অ্যাপে গুগল নাও কার্ডস-এর মাধ্যমে কিছু কনটেক্সটভিত্তিক তথ্য দিয়ে থাকে, কিন্তু ২০১৩ সালে আইগুগলের ব্যক্তিভেদে আনা হোমপেইজ সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।নতুন এই ফিডে কনটেন্টগুলোতে ক্লিক বা ট্যাপ করে গুগল সার্চ করে আরও তথ্য সন্ধান করা যাবে।লিটুনেন বলেন, “সার্চ বিজ্ঞাপনগুলো ফেইসবুকের ফিডে দেখানো বিজ্ঞাপনগুলোর চেয়ে আরও বেশি আকর্ষণীয়।”ফিডে বিজ্ঞাপন বা কারও পৃষ্ঠপোষকতায় কোনো পোস্ট দেখাবে কিনা তা নিয়ে কিছু বলেনি গুগল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

গুগলে আসছে ফেইসবুকের মতো

আপডেট সময় ১১:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭