ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষ গাছ উপড়ে ফেলতে হবে: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-খালেদা চক্র হচ্ছে জঙ্গিবাদের কারখানা এবং সাম্প্রদায়িকতার বিষের গাছ। আর জঙ্গি, জামাত, রাজাকারেরা এর ডালপালা। তাই স্থায়ী শান্তির জন্য ডালপালা ছাঁটলেই হবেনা, জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষের গাছ উপড়ে ফেলতে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ঢাকা বিভাগীয় (উত্তর) প্রতিনিধি সভায় তিনি এসবকথা বলেন।

এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জাসদ সভাপতি ইকবাল হোসেন খান। ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও টাংগাইলসহ সাতটি জেলা জাসদের দুই হাজার প্রতিনিধি এ সভায় অংশ নেন।

সাম্প্রতিক রাজনীতির ওপর দেয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-খালেদা চক্র দু`টি মহাচক্রান্তের হোতা। নির্বাচন বানচাল করে ভূতের সরকার প্রতিষ্ঠা আর রাজাকারের পুন.প্রতিষ্ঠার এ দুই চক্রান্ত প্রতিহত করতে জাসদ সামনে রয়েছে। জাসদই এই চক্রের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ও স্পষ্টবাদী।

প্রতিনিধিদের কাছে জাসদের অবস্থান তুলে ধরতে হাসানুল হক ইনু বলেন, জঙ্গিমুক্ত শান্তি ও উন্নয়নের দেশ গড়তে শেখ হাসিনার সাথে ঐক্য আর খালেদা জিয়াকে বর্জন করেছে জাসদ।

দলীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, এডভোকেট রবিউল আলম, জায়েদুল কবির, আব্দুস সাত্তার, আফরোজা হক রীনা, মাহবুবা আক্তার লিপি প্রমুখ সভায় বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জঙ্গি-সাম্প্রদায়িকতার বিষ গাছ উপড়ে ফেলতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭