ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী

বিদ্যুতের মূলবৃদ্ধির প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবেন এই বাম জোটটি। এই হরতালের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এদিকে, হরতালের সমর্থনে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ, পল্টন, আজিমপুর, মিরপুর, যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করবে বাসদলগুলোর শরিক সংগঠনগুলো। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় বর্ধিত সভার সদস্য আশরাফুল আলম সোহেল জানান, ‘শাহবাগে ভোর থেকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো অবস্থান নিয়ে পিকেটিং করবে।’

কয়েকজন বামনেতা জানান, পল্টন, শাহবাগ ও মতিঝিল এলাকায় দলগুলোর শীর্ষনেতারা অবস্থান নিয়ে রাজপথে দখলে রাখবেন। বৃহস্পতিবার আধাবেলা হরতালের সমর্থনে ইতোমধ্যে সমর্থন জানিয়ে বিবৃতিতে দিয়েছে সিপিবি-বাসদ, গণসংহতি আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবারের হরতাল পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে জানাতে চাই, যে বিদ্যুতের মূল্যবৃদ্ধিও যে গণবিরোধী সিদ্ধান্ত, এর থেকে সরকারকে পিছে আসতে হবে।

হরতালে যেকোনও ধরনের উসকানি এড়ানোর জন্য নাগরিকদের আহ্বান জানান সিপিবি সাধারণ সম্পাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর

বিদ্যুতের মূলবৃদ্ধির প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল

আপডেট সময় ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭